24bangladeshnews.com
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

বার্তা কক্ষ
নভেম্বর ২২, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হারমান সিধু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মানসা থেকে নিজের গ্রাম খিয়ালায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হারমানের গাড়ির সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল, গায়ক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা না গেলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দুর্ঘটনার পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ মানসা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

হারমান সিধু মূলত তার হিট ট্র্যাক  পেপার তে পিয়ার  দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। এই গানটি তাকে একজন পরিচিত মঞ্চ শিল্পী হিসেবে প্রতিষ্ঠা এনে দেয়। এছাড়াও তিনি জনপ্রিয় গায়িকা মিস পূজার সঙ্গে একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেছেন, যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। তার অন্যান্য উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে  কই চক্কর নাই ,  বেবে বাপু ,  বাব্বার শের  এবং  মুলতান ভিএস রাশিয়া ।

ব্যক্তিগত জীবনে হারমান স্ত্রী ও এক ছোট মেয়ে রেখে গেছেন। তবে ক্যারিয়ারের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালে মাদকসহ বন্ধুদের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং স্থানীয় আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছিল।

তরুণ এই গায়কের আকস্মিক মৃত্যুতে পাঞ্জাবি সংগীতঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি