২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

নিখোঁজের একদিন পর চার বছরের শিশু সাদ্দাতের মরদেহ উদ্ধার

বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৩ জুন, ২০২৬ তারিখে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২, জামতলা ১নং রোড, পারুল ভিলা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৪ বছর বয়সী শিশু সাদ্দাত মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার একদিন পর, ২৪ জুন, ২০২৬ তারিখে বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকায় শিশুটির বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে নিকুঞ্জ-২ জামতলা এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
সূত্র : মুন এলার্ট