২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

নাছিরকে ফিরে পেতে পরিবারের আকুতি

বার্তা কক্ষ
আগস্ট ৮, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!


আরেফিন সুমন, জামালপুরঃ
পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হোন নাছির(১৪),এরপর থেকে নাছির আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ নাছির জামালপুরের ইসলামপুর পৌর শহরের ০৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আমিরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নাছির (১৪) ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের
হেদায়েতুল্লাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী। তার পরিবার ঢাকা থেকে বাসায় এলে,নাছির মাদ্রাসা থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন। তারপর ৫আগষ্ট কাউকে কিছু না বলে ইসলামপুর বাজারের উদ্দেশ্যে বের হন,এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান,নাছির নামে ছেলেটি একজন মাদ্রাসা শিক্ষার্থী।ছেলেটি নম্র,ভদ্র ও বিনয়ী। তার বাবা আমির দীর্ঘদিন থেকে ঢাকায় থাকে। সে অনেক ভালো মানুষ বলে আমরা চিনি জানি। তার ছেলে নিখোঁজের বিষয়ে জানতে স্থানীয়রা জানান, নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি,তার পরিবার অনেক খোঁজাখুঁজি করছে।

নিখোঁজ ছেলে নাছির (১৪) কে খুঁজে পেতে তার বাবা আমির ইতিমধ্যে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।