২৪ বাংলাদেশ নিউজ
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইসলামপুর পদ্মা ব্যাংক গ্রাহক ঐক্য পরিষদের মতবিনিময় সভা

বার্তা কক্ষ
জুন ২৮, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে পদ্মা ব্যাংক লিমিটেডের প্রায় ৪ হাজার গ্রাহকের ২৯ কোটিরও বেশি টাকা আমানত থাকার পরেও গ্রাহক টাকা পাচ্ছে না।  গ্রাহকেরা টাকা ফেরত পাওয়ার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় ইসলামপুর পদ্মা ব্যাংক শাখার হলরুমে ইসলামপুর পদ্মা ব্যাংক ঐক্য পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ মতিউর রহমান। সঞ্চালনা করেন ইসলামপুর পদ্মা ব্যাংক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি ও পদ্মা ব্যাংকের গ্রাহক নাহিদা আক্তার খানম সুলেখা। তিনি বলেন, “আমাদের টাকা হারিয়ে  যায়নি, তবে আমরা ফেরত পাব কি না জানি না। হয়তো আমাদের নাতি-নাতনিরা সেই টাকা পেতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী মোঃ লিটন মিয়া, ধর্মকুড়া বাজারের ব্যবসায়ী মোঃ সুজাউদ্দৌলা, ওষুধ ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া, চিনাডুলি ইউনিয়ন বাজার ব্যবসায়ী এস. এম. হাবিবুর রহমান, গ্রাহক হনুফা বেগম এবং থানা মোড়ের সুরাইয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী সোহেল মিয়াসহ অন্যান্য গ্রাহক ও ব্যবসায়ীরা।
সভায় পদ্মা ব্যাংক লিমিটেড ইসলামপুর শাখার ব্যবস্থাপক সুব্রত সরকার বলেন, “গ্রাহকদের টাকা হারিয়ে যায়নি । দেশের টাকা দেশেই রয়েছে, হারিয়ে যায়নি। পদ্মা ব্যাংক সরকারের অংশীদারিত্বে পরিচালিত একটি ব্যাংক। আজ হোক বা কাল হোক, গ্রাহকরা তাদের টাকা ফিরে পাবেন। এসময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।”

সভায় বক্তারা দ্রুত গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের আহব্বান জানান ।