আরেফিন সুমন, জামালপুরঃ
আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে উপজেলা থেকে যিনি কামিয়ে নিয়ে গেছেন কোটি কোটি টাকা। তিনি এখন ঢাকা শহরে রাজকীয় জীবন যাপনে মেতেছেন। নিয়ন্ত্রণ করছেন ব্যবসা বাণিজ্য।
বলছি, বিগত আওয়ামী সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের ছোট ভাই মাসুম খানের কথা। যিনি ইসলামপুরের রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করেছিলেন।
অভিযোগ রয়েছে, বড় ভাই যখন আওয়ামী লীগের এমপি ছিলেন তখন মাসুম খান ঠিকাদারি কাজে মনোনিবেশ করেন। কয়েক বছরে ঠিকাদারি কাজে তিনি বনে যান কোটি কোটি টাকা মালিক। এমপি থেকে যখন তার ভাই প্রতিমন্ত্রী হন তখন শুধু ঠিকাদারি কাজ নয়;ইসলামপুরের রাজনীতি,পদ বানিজ্য, নিয়োগ বাণিজ্য,জমি দখল নিয়ন্ত্রণ ছিলো মাসুম খানের বিরুদ্ধে। গুজন রয়েছে ইসলামপুরে ত্যাগীদের বাদ দিয়ে হাইব্রিড নেতা প্রতিষ্ঠা ও ভাই লীগ চালু করেছিলেন মাসুম খান।
অনুসন্ধানে সূত্রে জানা যায়,বিগত১৭বছর আওয়ামী সরকারের আমলে দুর্নীতি করে মাসুম খান ইসলামপুরে কোটি কোটি টাকার সম্পদ কিনেছেন। ইসলামপুরের বাইরে বিভিন্ন শহরে তার নামে বেনামে জমি। এমনকি ঢাকা শহরেও তার রয়েছে প্লট কেনা জমি, রয়েছে বাড়ি-গাড়ি ও ব্যবসা বাণিজ্য। যা তিনি আওয়ামী লীগের শাসনামলে করেছেন। বর্তমানে মাসুম খান ঢাকায় অবস্থান করছেন, এমনকি সামালাচ্ছেন সাবেক মন্ত্রী ভাইয়ের বিগত সরকারের কাজ ও তার নিজের ব্যবসা বাণিজ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,মাসুম খান মতিঝিল,গুলশান ও বনানীর আশেপাশে থাকে। তাকে প্রায় এ তিন জায়গায় দেখা যায় বলে এক ব্যক্তি এই প্রতিবেদককে জানিয়েছেন।
