২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

গোপনে বালুমহলের সরকারি বালু বিক্রির অভিযোগ চেয়ারম্যানের পিএসের বিরুদ্ধে

বার্তা কক্ষ
জুন ২৯, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

আরেফিন সুমন,জামালপুর :
মসজিদে বালু দেওয়ার নাম করে সরকারি বালুমহল থেকে বালু বিক্রির অভিযোগ উঠেছে এক চেয়ারম্যানের পিএসের বিরুদ্ধে। অভিযুক্ত পিএসের নাম রফিকুল ইসলাম। সে ইসলামপুরের  গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের পিএস বলে দীর্ঘদিন থেকে দাবি করে আসছেন।

জানা যায়, গোয়ালেরচর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে নদী খনন করে  বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বালুস্তপ করে রাখা হয়। বালুমহলটি নিলামের অপেক্ষায় থাকলেও ক্ষমতার অপব্যবহারে করে চেয়ারম্যানের পিএস রফিকুল ইসলাম ও বাহাদুর মিলে কৌশলে বালুমহল থেকে দীর্ঘদিন থেকে গোপনে বালু বিক্রি করে আসছে বলে সত্যতা পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রবিবার (২৮জুন) বিকালে বালুমহল থেকে গোপনে মাহেন্দ্রগাড়ী দিয়ে ৪-৫গাড়ী বালু নিয়ে যায় রফিকুল। আমরা (এলাকাবাসী) বাঁধা দিলে বলে মসজিদে বালু দিমু, পরে (এলাকাবাসী) শুনতে পারি, মসজিদের কথা বলে সরকারি বালু বিক্রি করেছে রফিকুল।

স্থানীয়দের অভিযোগ, রফিকুল ইসলাম চেয়ারম্যানের পিএস পরিচয়ে মাটির ব্যবসা,বালুর ব্যবসা ও বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কয়েক বছরে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে এই প্রতিবেদকের মুঠোফোনে কথা হলে তিনি জানান, বালুমহল থেকে কয়েক গাড়ী বালু নিয়ে মসজিদের কাজে দিয়েছি।
কার অনুমতি নিয়ে আপনি সরকারের বালুমহল থেকে গোপনে বালু বিক্রি করলেন,এমন প্রশ্নে তিনি জানান: কাউকে কিছু না বলে আমি কয়েক গাড়ি বালু নিয়ে গেছি।