২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

১৭ মাসের চিকিৎসা শেষে এসএসসিতে বিজ্ঞান বিভাগে (A+)

বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় দুই পা ভেঙে যাওয়ার পর দীর্ঘ ১৭ মাস চিকিৎসাধীন থেকেও পড়াশোনা চালিয়ে গিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে A+ অর্জন করেছে মিষ্টি। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত বছর এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মিষ্টির দুই পা ভেঙে যায়। এরপর দীর্ঘ ১৭ মাস ধরে চিকিৎসা নিতে হয়েছে তাকে। শারীরিক অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা থেকে পিছিয়ে যায়নি সে। অদম্য মনোবল নিয়ে চালিয়ে যায় লেখাপড়া।

অবশেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে A+ ফলাফল অর্জন করে মিষ্টি। তার এই সাফল্যকে শুধু একটি ভালো ফলাফল নয়, বরং দীর্ঘ কষ্ট, সাহস, ধৈর্য ও অদম্য মনোবলের বিজয় হিসেবে দেখছেন পরিবারের সদস্যরা।

মিষ্টির বাবা মিন্টু ইসলামপুরবাসী ও জামালপুরবাসীর কাছে তার মেয়ের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও আগামীর সাফল্যের জন্য দোয়া চেয়েছেন।

মিষ্টির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কঠিন সময়েও যারা তার পাশে ছিলেন এবং সাহস জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। একই সঙ্গে মিষ্টির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তারা।