২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জামালপুর – ২ (ইসলামপুর) আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সৈয়দ এনামুর রকিব (ইসলামপুর) জামালপুর
জানুয়ারি ৩, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর – ২ (ইসলামপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত শর্ত পূরণ না করায় এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপি, সুলতান মাহমুদ বাবু,

জামাত, সামিউল হক ফারুকী এবং ইসলামিক আন্দোলন, সুলতান মাহমুদ সিরাজী।

অপরদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন— মীর শরীর হাসান লেলিন, মোস্তফা আল মাহমুদ, শরিফুল ইসলাম খান ফরহাদ, শওকত হাসান খান, ওয়ারেছ খান অর্ণব ও আনোয়ার হোসেন।

উল্লেখ্য, বিধি অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।