২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইসলামপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বরধারী দুই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

সৈয়দ এনামুর রকিব (জামালপুর) :
আগস্ট ১৭, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ইসলামপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী দুই কৃতী শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গাইবান্ধা সুরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. জাকারিয়া মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহী-এর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের।
অনুষ্ঠানে ইউএনও শাহ্ মো. জুবায়ের শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক সাফল্যের প্রশংসা করেন। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ ধরনের সাফল্য শুধু শিক্ষার্থীদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, পুরো উপজেলার জন্যই গর্বের বিষয়।
তিনি অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও মেধার বিকাশ ঘটানো এবং লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী দুই শিক্ষার্থী, তাদের অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।