২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

বার্তা কক্ষ
জুন ২০, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইরানের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ড সফরে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই। সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করছে কি না, তা নিশ্চিত করতেই তাদের এই যাত্রা।

এসমাইল বাঘাই বলেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো অপর পক্ষের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অনুসরণ করা এবং সে বিষয়ে প্রয়োজনীয় অগ্রগতি নিশ্চিত করা। খবর আল জাজিরার।

তিনি বলেন, অতীতে প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাই চুক্তি বাস্তবায়নের পর্যায়ে ইরান তার দাবির বিষয়ে কঠোর ও দৃঢ় অবস্থানে থাকবে।

বাঘাই জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রতিনিধিদলটির গতকাল সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে দুই দেশের প্রেসিডেন্ট ডিজিটাল পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষর করায় ওই বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তা আর ছিল না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে অন্তর্বর্তীকালীন চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা বাস্তবায়ন করা প্রয়োজন। কিন্তু বর্তমানে সেই অগ্রগতি দেখা যাচ্ছে না।

তিনি বলেন, এই সফর ও আলোচনার মাধ্যমে আমরা অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করব। পাশাপাশি তারা কীভাবে এসব প্রতিশ্রুতি কার্যকর করতে চায় সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইব।

ইরান বলছে, চুক্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক না হলে চূড়ান্ত সমঝোতার পথে এগোনো কঠিন হবে।