জামালপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
জামালপুরে সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মধ্যে সেলাই মেশিন আলমিরা বিতরণ করা হয়।
মঙ্গলবার(২৩ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ এসব উপকরণ বিতরন কার্যক্রমের আয়োজন করা হয়।
এতে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
এ সময় সদর উপজেলা সহকারি কর্মকর্তা ভুমি(এসিল্যান্ড) তানভীর হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেনসহ উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে জামালপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে ১৫ ইউনিয়নের পেশা জীবীদের নিয়ে দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিসি মোহাম্মত ইউসুপ আলী।এর আগে ভিক্ষুকদের মধ্যে আয়বর্ধনকারী সামগ্রি বিতরণসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।
