আরেফিন সুমন (জামালপুর) :
জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ০৭নং ওয়ার্ডে কমিশনার পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক রুকনুজ্জামান রুকন (বি.এ)। তিনি শৈশব, কৈশোর ও জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ধর্মকুড়া বাজার,পলবান্দা ভাটিপাড়া,উজানপাড়া, বিলেরপার,কুড়িপাড়া সহ অত্র ওয়ার্ডে লোকজনের সাথে। সবমিলিয়ে তিনি এলাকার সবার পরিচিত ও পরিজন হয়ে উঠেছেন।
জানা যায়, মোহাম্মদ আলীর সন্তান রুকনুজ্জামান রুকন। তার বাবা পৌরসভার নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হয়েও জয়ের দ্বারপ্রান্তে গিয়ে পরাজিত হয়েছিলেন। বাবার ইচ্ছাকে বাস্তবে রুপ দিতে এলাকাবাসীর সামগ্রিক উন্নয়ন করতে প্রার্থী হয়েছেন রুকনুজ্জামান এমন গুজন শুনা যাচ্ছে।
প্রার্থীতার বিষয়ে রুকনুজ্জামান রুকন বলেন, আমাদের ০৭নং ওয়ার্ডটি পৌরসভার প্রাণকেন্দ্রে হলেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি রুকনুজ্জামান, এলাকার উন্নয়নে,মাদক ও জোয়ার বিরুদ্ধে তরুণদের নিয়ে কাজ করতে সদা প্রস্তুত আছি।
