২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড, মোবাইল কোর্টের অভিযান অব্যাহত

সৈয়দ এনামুর রকিব (জামালপুর) :
জুলাই ১৬, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে ইসলামপুর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কিসমতজাল্লার গুচ্ছগ্রাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনকারী মো. আব্দুল রশিদ (৪৮), পিতা- মৃত সুরুজ মিয়াকে মাদক সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারার অপরাধে ৩৬(১)(১৬) ধারা অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।