জামালপুরের ইসলামপুর উপজেলায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ চায়না/রিং জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ব্রহ্মপুত্র নদের অংশে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ২০টি চায়না/রিং জাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা এবং আইনের যথাযথ বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
