২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইরানের সামনে মাত্র দুইটি পথ খোলা আছে : ট্রাম্প

বার্তা কক্ষ
আগস্ট ৩, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামনে এখন মাত্র দুটি পথ খোলা রয়েছে; যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ করা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের নেতৃত্ব একদিকে বৈঠকের অনুরোধ জানাচ্ছে, অন্যদিকে প্রকাশ্যে দাবি করছে যে তারা কোনো আলোচনা করছে না এবং শুধু ওমানের সঙ্গে যোগাযোগ রাখছে।

ট্রাম্প লেখেন, ইরানের নেতৃত্ব অবিশ্বাস্য রকমের দ্বিমুখী আচরণ করছে। তারা বৈঠক চায়, কেউ কেউ বলবে অনুরোধ করছে। আলোচনা শুরু হয়েছে, সামনে আরও বৈঠকের সময়সূচিও রয়েছে। অথচ তারা প্রকাশ্যে বলছে, কোনো আলোচনা হচ্ছে না, তারা শুধু ওমানের সঙ্গে যোগাযোগ করছে।

তিনি আরও দাবি করেন, ইরান হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনার কথা বললেও বাস্তবে সেটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি তারা শক্তভাবে পরিচালনা করবে বলে যে বক্তব্য দিচ্ছে, বাস্তবে সেটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে। কেউ কেউ এটিকে যুক্তরাষ্ট্রের ইস্পাতের প্রাচীর বলেও উল্লেখ করেন। 

তিনি আরও বলেন, আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারবে না, আবার আমরা না চাইলে সেখান থেকেও কিছু বের হতে পারবে না। একটি চুক্তি কিংবা সম্পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই অবস্থাই থাকবে।

ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা চলছে, তারা স্বীকার করুক বা না-ই করুক। বিষয়টি খুবই সহজ ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না।

সূত্র :  আল জাজিরা