২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

মিনিয়াপোলিসে বাংলাদেশি নারীকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামাল আইসিই এজেন্টরা

বার্তা কক্ষ
জানুয়ারি ১৬, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে মঙ্গলবার (১৩ জানুয়ারী) এক মানবাধিকার ও এলজিবিটি অধিকারকর্মীকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) সংস্থার এজেন্টরা। আটক হওয়া ব্যক্তির নাম আলিয়া রহমান, যিনি একজন অভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আইস এজেন্টরা একটি অভিযানে অংশ নিয়েছিলেন, যেখানে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও আটক করা হচ্ছিল। এসময় স্থানীয় বাসিন্দারা তাদের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদে নামে। অভিযোগ আছে, আলিয়া তার গাড়ি ব্যবহার করে এজেন্টদের পথরোধ করেন।
ভিডিওতে দেখা যায়, মুখোশধারী আইস এজেন্টরা গাড়ির কাচ ভেঙে আলিয়াকে জোর করে বের করে আনছেন। আলিয়া নিজেকে অসুস্থ দাবি করে বলেন, তিনি চিকিৎসকের কাছে যাচ্ছেন। আশপাশে থাকা বিক্ষোভকারীরাও চিৎকার করে এজেন্টদের থামতে বলছিলেন।
আইস সংস্থা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে কাজ করে। এ সংস্থার এজেন্টরা মূলত অভিবাসন আইন প্রয়োগ, সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ দমন সংক্রান্ত দায়িত্ব পালন করেন। এছাড়া অবৈধ অভিবাসীদের আটক, বিচার ও ফেরত পাঠানো (ডিপোর্টেশন)ও এদের দায়িত্ব।
৪৩ বছর বয়সী আলিয়া রহমানের পেশাগত পরিচয় “কমিউনিটি-ফোকাসড সিকিউরিটি প্র্যাকটিশনার” হিসেবে। তিনি নিউ আমেরিকার ওপেন টেকনোলজি ইনস্টিটিউটের ফেলো হিসেবে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের নীতিমালার কাজ করেছেন। লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি পারডু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং সাইবার নিরাপত্তায় প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী।
জন্মগতভাবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া আলিয়া ছোটবেলায় পরিবারের সঙ্গে বাংলাদেশে যায়। তিনি শৈশব থেকেই নিজেকে ‘জেন্ডার কুইয়ার’ হিসেবে পরিচয় দিয়েছেন।
একটি সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে বলেন, ‌‌‘আমি একটি দেশকে গড়ে উঠতে দেখেছি। পোশাকশ্রমিকদের, বিশেষ করে নারীদের অধিকার আদায়ের আন্দোলন করতে দেখেছি।’
২০০১ সালে টুইন টাওয়ার হামলার সময় তার দুই কাজিন নিহত হয়। আলিয়া দীর্ঘদিন ধরে ব্ল্যাক লাইভস ম্যাটার, ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং এলজিবিটি অধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
মঙ্গলবারের ঘটনার পর আলিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
আইসের বক্তব্য অনুযায়ী, তিনি অভিযানের সময় অবৈধ অভিবাসীদের আটক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি