২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

কোর্টে হাজিরা দিতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাজিরা দিতে এসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–এর বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামে মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় ১২৮ জনকে নামীয় এবং আরও ২০০-২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার তিন আসামি জামিনের আবেদন করে আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
জেল হাজতে প্রেরিতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রানা আহামেদ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি