২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম ইকবাল

বার্তা কক্ষ
মে ৯, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সদ্য প্রবর্তিত  আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬  পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালসহ ১৫ জন।

পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন-: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন; বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ;  মায়ের ডাক -এর সংগঠক সানজিদা ইসলাম তুলী; সাহিত্যিক ড. মাহবুব হাসান; কবি আবদুল হাই শিকদার; সাংবাদিক আশরাফ কায়সার; শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার; ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক  বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক  প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি চালু করেছে। প্রতিবছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হবে।