২৪ বাংলাদেশ নিউজ
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইরানের জন্য ‘খুবই খারাপ সময়’ অপেক্ষা করছে : ট্রাম্প

বার্তা কক্ষ
মে ১৭, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান যুদ্ধ পরিস্থিতিতে শিগগিরই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য  খুবই খারাপ সময়  অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের জন্য একটা চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন আলোচনার আগ্রহের ইঙ্গিত দিয়ে বার্তা পেয়েছে, তবে ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে  অবিশ্বাস  রয়ে গেছে বলেও তিনি সতর্ক করেছেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হলে ট্রাম্প নিজেকে আন্তর্জাতিক মঞ্চে বিজয়ী ঘোষণা করতে পারবেন। একই সঙ্গে তিনি সংশয়ে থাকা মার্কিন ভোটারদেরও এটি বোঝাতে সক্ষম হবেন যে, ইরানে চালানো যুক্তরাষ্ট্রের এই ব্যয়বহুল ও প্রাণঘাতী সামরিক অভিযান শেষ পর্যন্ত সফল ছিল।

উল্লেখ্য, এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুবার দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল।

সূত্র : আল জাজিরা