২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইসলামপুরে এমপি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুরের অভিযোগ

সৈয়দ এনামুর রকিব (জামালপুর) :
জুলাই ১০, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলা ডাকবাংলা প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুকে মলমগঞ্জ মডেল কলেজে সংবর্ধনা দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলের সঙ্গে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানের বাকবিতণ্ডা হয়। পরে ওই ঘটনার জের ধরে হাসমত ও হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী উপজেলা ডাকবাংলা প্রাঙ্গণে এসে উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী ফোন রিসিভ করে দাবি করেন, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর মেয়ে বিন্তীর নির্দেশে নবাবের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর হওয়া দুটি গাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”