জামালপুরের ইসলামপুরে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে সংসদ সদস্যের যোগাযোগ বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
