২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিলেন ন্যাটো প্রধান

বার্তা কক্ষ
জুলাই ৮, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

  ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে  খুবই প্রয়োজনীয়  বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সবসময় খোলা রাখা জরুরি। 

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে রুটে অভিযোগ করেন, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করা উচিত নয়।

ন্যাটোভুক্ত কয়েকটি দেশ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ায় ওয়াশিংটনের অসন্তোষের বিষয়ে প্রশ্ন করা হলে রুটে বলেন, যুক্তরাষ্ট্রের হতাশা কেবল  কয়েকটি পৃথক ঘটনার  মধ্যে সীমাবদ্ধ।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে  শক্তিশালী  হামলা চালানো হয়েছে।

জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানের বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসি জানায়, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরসহ মোট ৮৫টি সামরিক স্থাপনা তাদের হামলার লক্ষ্য ছিল।