২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

শেখ হাসিনা দেশে ফিরবে, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

বার্তা কক্ষ
জুলাই ১০, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা মূলত একটি প্রপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবে, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন। তার বিরুদ্ধে থাকা মামলার রায় কার্যকর করাই হবে রাষ্ট্রের প্রথম দায়িত্ব।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীতে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


নাহিদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিজে নির্ধারণ করবেন না; এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার বিষয়। সরকারের প্রতি যথাযথ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণহত্যার বিচার কার্যকর হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হলে দেশের জনগণ তা প্রতিহত করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন বিরোধী দলের চিফ হুইপ।