২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইসলামপুরে
আমেরিকান প্রবাসীর বাসায় মিলাদ মাহফিল- প্রধান অতিথি এমপি বাবু

বার্তা কক্ষ
জুলাই ২৪, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

আরেফিন সুমন,জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে এক আমেরিকান প্রবাসীর বাসায় মিলাদ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ.এইচ সুলতান মাহমুদ বাবু এমপি। শুক্রবার (২৪জুলাই) বাদ জুম্মা ইসলামপুর পৌরসভার টংগের আলগা গ্রামে আমেরিকান প্রবাসী সাখাওয়াত হোসেনের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাসায় মিলাদ আয়োজনে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ সহ এ.এইচ সুলতান মাহমুদ বাবু এমপিকে অংশ নিতে দেখা যায়।

এসময় এমপি মহোদয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,পৌর বিএনপির বর্তমান সভাপতি করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও টংগের আলগার বাসিন্দা মেয়র প্রার্থী শাহিন সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে তিনি দৃষ্টিনন্দন আমেরিকান প্রবাসী সাখাওয়াত হোসেনর বাসার ভিতরে ঘুরে ঘুরে দেখেন। তারপর মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে পুরো বাড়ির নিখুঁত কারুকাজ দেখে তিনি  প্রশংসা করেন।

স্থানীয়রা জানান, সাখাওয়াত হোসেন দুই হাজার সালের পরে আমেরিকায় পাড়ি জমান। দীর্ঘদিন প্রবাস জীবনে তার অর্জিত সম্পদ থেকে তিনি গ্রামের বাড়ি টংগের আলগা গ্রামে আধুনিক দৃষ্টিনন্দন একটি বাড়ি নির্মাণ করেন। যা ইতিমধ্যে পুরো উপজেলায় আমেরিকান প্রবাসীর বিলাসবহুল বাড়ি নামে লোকমুখে পরিচিতি পেয়েছে।