জামালপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইসলামপুর উপজেলার পলবান্ধা বাটিকামারি এলাকা থেকে ১৭ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— জুয়েল ও শফিকুল ইসলাম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
