২৪ বাংলাদেশ নিউজ
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

চিনাডুলিতে বন্যা সতর্কীকরণ ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

সৈয়দ এনামুর রকিব (জামালপুর) :
জুলাই ২৮, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, বন্যা পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগে দ্রুত সাড়াদান বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৬) চিনাডুলি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এ মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের। তিনি মহড়ার প্রতিটি কার্যক্রম গুরুত্বসহকারে সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের মাঝে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বন্যা পরিস্থিতিতে পূর্বপ্রস্তুতি, দ্রুত সাড়াদান এবং নিরাপদ আশ্রয় গ্রহণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মহড়াটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)।
আয়োজকরা জানান, এ ধরনের বাস্তবমুখী মহড়ার মাধ্যমে চিনাডুলি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বন্যা মোকাবিলায় প্রস্তুতি, সতর্কীকরণ বার্তা গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।