জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে চলমান বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে শনিবার (২৬ জুলাই) সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের।
পরিদর্শনকালে তিনি ইউনিয়নের বাস্তবায়নাধীন একটি এইচবিবি (HBB) সড়ক নির্মাণ প্রকল্প, একটি কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্প এবং একটি কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ইউএনও শাহ্ মোঃ জুবায়ের সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য, “জনসেবা ও স্বচ্ছ উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
