২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

পৌর নির্বাহী কর্মকর্তার চেয়ারে,
নিয়মিত অফিস করছেন ‘সহকারী কর আদায় কর্মকর্তা’

বার্তা কক্ষ
জুলাই ৩০, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোবাইল ফোনে মনোযোগ দিয়ে কথা বলছেন আর পৌর নির্বাহী কর্মকর্তার নির্ধারিত চেয়ারে নিয়মিত অফিস করছেন এক সহকারী কর আদায় কর্মকর্তা। অভিযুক্ত কর্মকর্তার নাম মোঃ শাহজাহান।
তিনি জামালপুর ইসলামপুর পৌরসভার সহকারী কর আদায় কর্মকর্তা পদে আসীন রয়েছেন।

অনুসন্ধান সূত্রে জানা যায়, ইসলামপুর পৌরসভার নিবার্হী কর্মকর্তার নির্ধারিত অফিস কক্ষে অফিস করার কথা পৌর নির্বাহী কর্মকর্তার। অথচ সেই অফিসে চেয়ারে বসে নিয়মিত অফিস করতে
দেখা গেছে সহকারী কর আদায় কর্মকর্তাকে।

ছবিতে দেখা যাচ্ছে, লাল চিহ্ন মার্ক
করা স্থানে লিখা “পৌর নির্বাহী কর্মকর্তা, ইসলামপুর, জামালপুর”
কিন্তু দ্বায়িত্ব পালন করছেন সহকারী কর আদায় কর্মকর্তা।

কর্মকর্তার এমন কান্ডে ইসলামপুর পৌরসভার সেবাগ্রহীতারা নানা হয়রানির স্বীকার হচ্ছেন। যা নিয়ে ইসলামপুরে ইতিমধ্যে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।